সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

Utfal Barua ২০ সেপ্টেম্বর ২০২৬
সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ দুই কমিটির অনুমোদন দেন। সিলেট জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব। অন্যদিকে সিলেট মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট। কমিটিতে সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমদ। কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন:

ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ

ফটো কার্ড

Sylhet.dainikinfobangla.com