বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা লামাকাজী উপ পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা

Utfal Barua ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা লামাকাজী উপ পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা
বিশ্বনাথ প্রতিনিধি :::: সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭) লামাকাজী উপ পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে লামাকাজী পয়েন্টস্হ‍্য আল নূর কমিউনিটি সেন্টার সংলগ্ন গ‍্যারেজে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭) এর সভাপতি মো. জাকারিয়া আহমদ। ৭০৭ লামাকাজী উপ পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন, সংগঠনের সুনামগঞ্জ জেলার নব নির্বাচিত সভাপতি সুহেল আহমদ, আম্বরখানা শাখার সাবেক সভাপতি আব্দুল খালিক। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়জুল হক, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাধারণ শহিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব‍্যক্তিত্ব একেএম দুলাল, শাহজাহান মিয়া, আবুল কালাম মেম্বার‍, আইনুল হক, আব্দুস সত্তার। অনুষ্ঠানে ৭০৭ লামাকাজী উপ পরিষদের শ্রমিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব‍্যবসায়ী, এলাকার মুরুব্বি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ

ফটো কার্ড

Sylhet.dainikinfobangla.com